তিন দিন ধরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় চলছে ছাত্র-ছাত্রীদের ঘেরাও অবস্থান বিক্ষোভ। গতকাল রাত ১ টায় ডেভেলপমেন্ট অফিসার এবং ফিনান্স অফিসারকে উদ্ধার করে পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের গিয়ে দেখা যায় রাত জেগে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা। এদিন তারা দাবি তুলেছেন দূর্নীতিগ্ৰস্ত উপাচার্যের অপসারন। এই দাবিতে বুধবার সকাল থেকে রীতিমত উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ আসলে তাদেরকেও বিক্ষোভের মুখে পরতে হয়।
মালদা